মোদ্দাছের আলির নাম ভাঙিয়ে ড্রাইভিং পেশার আড়ালে কে এই প্রতারক আব্দুল হান্নান টুটুল??

0
701

প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং কমিউনিটি ক্লিনিকের চেয়ারম্যান মোদ্দাছের আলির নাম ভাঙিয়ে চাকরি দেওয়ার কথা বলে মানুষকে নিঃস্ব করা যার পেশা। কখনো স্বাস্থ্য অধিদপ্তরে ডিজি তার বন্ধু। কখনো পুলিশ হেডকোয়ার্টারে ডিসি তার  বড় ভাই। কখনো  সরকারি উপস্থানায় কর্মকর্তা স্বজল তার ভাই সেন্টু বলেন সকল ধরনের চাকরি তার বাঁ হাতের খেলা। এমন এক প্রতারকের সন্ধান পাওয়া গেছে। ভুক্তভোগীদের প্রশ্ন কে এই আব্দুল হান্নান টুটুল!!  স্থানীয় এক বাসিন্দা জানান আব্দুল হান্নান টুটুল ডিজিটাল প্রতারক চাকরি দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উল্টো ভুক্তভোগীকে মামলা জড়াবে বলেও হুমকি দেন। স্থানীয় কিছু ক্যাডার বাহিনী ছত্রছায়ায় এভাবেই অপকর্ম করে নিজেকে আড়ালে রেখেছেন।  তার নামে নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। কিছু দিন  আগের কথা তার প্রতারণার ফাঁদ বুঝতে পেরে  বিএম আর সির দারোয়ান মো. রুবেল বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। মো. আলী হোসেন নামের এক ব্যাক্তির   কাছ থেকে বি এম আর সির গাড়ি চালক পদে চাকরি দেওয়ার কথা বলে এক লক্ষ টাকা নেয়। পরবর্তীতে আলী চাকরি দেওয়ার কথা বললে আলীকে বলে এলাকা থাকতে চাইলে চুপ থাক। আমার সাথে  প্রশাসনের অপারেশনের কর্মকর্তাদের হাত রয়েছেন। বেশি বাড়াবাড়ি করলে জেলের ঘানি টেনে জীবন যাবে।

Advertisement

সে ভুক্তভোগী আলী হোসেন তার হুমকির কাছে পরাজিত হয়ে চুপ রয়েছে।এমন টাই অপরাধ বিচিত্রা অনুসন্ধানে কয়েকটি চঞ্চল তথ্য চোখে পড়ে।সিডিসির অফিস সহায়ক আব্দুল কালামের মেয়েকে কমিউনিটি ক্লিনিকে চাকরি দেওয়ার কথা বলে ৫ লাক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে টাকা ফেরত চাইলে তাকে হুমকি দেয়া হয়।

এ বিষয়ে ভুক্তভোগী বলেন তিনটি বছর যাবত তার দ্বারে দ্বারে ঘুরে কোন সুফল পাচ্ছিনা। তার কাছে আরও প্রতারণার শিকার হয়েছেন কাফরুলের দ্বীন ইসলাম, মগবাজারের অন্তর, সেলিম, তানিয়া,  সফিক,বৃষ্টি, আবু জাফর,   অনেকে একটি সূত্রে জানা যায়।

হান্নান মোদ্দাছের গাড়ি চালানোর আগে সিডিসির গাড়ি চালাতো প্রতারক টুটুল। তখন ফেনসিডিল ব্যবসায়ী জামরুল ও কামরুল দুই ভাইয়ের সাথে সরকারী গাড়িতে ফেনসিডিল আনা নেওয়া করতেন এই প্রতারক। রাজধানীর আশে পাশে ব্যাঙের ছাতার মতো পাড়ায় মহল্লায়  আনাচে কানাচে শাহেদের মত প্রতারকের ফুল ফুটেছে।

স্থানীয় ও ভুক্তভোগীদের দাবি আইন-শৃঙ্খলা বাহিনী নজর দিলে অনেক ভুক্তভোগী এই প্রতারণার হাত থেকে রক্ষা পেয়ে যাবে বলে এমন টাই দাবি স্থানীয় এলাকাবাসী। তারা বলেন  উক্ত টুটুল  ফেনসিডিল সহ জেল ও খেটেছেন দীর্ঘদিন।

এবং যে গাড়ি দিয়ে ফেনসিডিল আনা হতো উক্ত গাড়ীটি অফিস থেকে হারিয়ে যায়। পরে শোনা যায় টাকা পয়সা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। এ বিষয়ে অপরাধ বিচিত্রা অনুসন্ধান চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here