মোতালেব হোসেন নিখোঁজ হলেন এবার

0
444

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন নিখোঁজ হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। মোতালেবের গ্রামের বাড়ি ঝালকাঠি। রাজধানীর গ্রিন রোডে সরকারি স্টাফ কোয়ার্টারে তিনি থাকতেন। তবে গতকাল শনিবার বিকেল চারটার দিকে বসিলা এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাকে তুলে নেয় বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।

Advertisement

এ বিষয়ে রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর আলিমুজ্জামান জানান, বসিলা এলাকায় ধানমন্ডি হাউজিংয়ে বাড়ি নির্মাণ করছেন মোতালেব হোসেন। শনিবার ওই কাজের অগ্রগতি দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তার বাড়ির নীচে দুটি গাড়িতে করে কিছু লোকজন এসে তাকে তুলে নিয়ে যান। তিনি আরো জানান, জিডি’র পর আমরা ওই এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি বাড়ি নির্মাণ নিয়ে তার সঙ্গে কারো কোনো ঝামেলা ছিল না। তার নিখোঁজের বিষয়ে এখনও কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here