মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

0
590

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে মহানগর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। এতে আরো একজন আহত হন।

Advertisement

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এতে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম রেদওয়ানুল কবির (৩০)। আহত ব্যক্তির নাম মো. মিঠুন (৩০)। তাদের দুজনের বাড়ি রাজধানীর আদাবর এলাকায়। রেদওয়ানুলের বাবার নাম মান্নান কবির। মিঠুনের বাবার নাম নুরুল হক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here