বিশেষ প্রতিনিধি: জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও অপরাধ বিচিত্রা পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জমির আলী, পিতা মৃত মকবুল হোসেন, সাং-তেতৈয়া, হাং সাং-পশ্চিম ভাদৈ, ৫ নং গোপায়া ইউ/পি, থানা ও জেলা-হবিগঞ্জকে দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার বার সমিতির সদস্য এডভোকেট মোঃ মনোয়ার আলী ও উনার সহযোগি কোন এক দুস্কৃতিকারীকে নিয়ে পেশার অপব্যবহার করিয়ে তাহার সহিত পূর্ব শত্রুতার জের হিসেবে তাহার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা মোকদ্দমা করিয়ে যাচ্ছেন।
বিগত ৩১/০৩/১৭ ইং তারিখে সদর উপজেলা লুকড়া গ্রামে জনৈক আবদুল আওয়াল ওরফে কালাই মিয়াকে বাদি করিয়া জি,আর মামরা নং ১১৫/১৭ ইং দায়ের করিয়া তাহাকে হবিগঞ্জ সদর থানা পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন। পরবর্তীতে তিনি জেল হাজতে আবদ্ধ থাকা সত্বেও বিগত ০৪/০৪/২০১৭ ইং তারিখে লুকড়া গ্রামের জনৈক ইউনুছ আলীকে বাদি করিয়া সি,আর, মামলা নং ১৯৯/১৭ ইং দায়ের করান এবং বিগত ১০/০৪/২০১৭ ইং তারিখে রিচি গ্রামের জনৈক আলমগীর মিয়াকে বাদী করিয়ে আরেকটি সি,আর মামলা নং ২২২/১৭ ইং মামলা করান এডভোকেট মনোয়ার আলী।
তাহার কিছুদিন পর বহুলা গ্রামের জনৈকা কল্পনা আক্তারকে বাদী বানিয়ে তাহাকে ১ নং আসামী করে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতনের আরেকটি ধর্ষনের মামলা দায়ের করান। যাহার নং ৩৫৮/১৮ইং। ইদানিং কিছুদিন যাবত মোঃ মনোয়ার আলী তাহার ক্ষমতার অপব্যবহার করে জমির আলীর বিরুদ্ধে আরেকটি মিথ্যা এজাহার নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি এফআইআর করার জন্য ঘুড়াঘুড়িতে লিপ্ত রহিয়াছেন।
যাহার ফলে মোঃ জমির আলী উনার সমাজে মারাত্মকভাবে মানসম্মান নষ্ট হচ্ছে এবং তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হইতেছেন। এই মর্মে মোঃ জমির আলী বিগত ১৮-০৮-২০১৯ ইং তারিখে হবিগঞ্জ জেলা বার লাইব্রেরীর সভাপতি/সাধারন সম্পাদক বরাবরে একখানা অভিযোগ দাখিল করেন যাহার সুবিচার পাওয়ার আশায়।

