মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হতাহত আরো অনেক

0
8456

কক্সবাজারের মহেশখালীর আদিনাথ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। বুধবার সকাল সোয়া ১১টার দিকে আদিনাথ মন্দিরের মেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধার করে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মহেশখালী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দম্পতি গ্যাস বেলুন বিক্রেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে মেলায় আগতরা আতংকিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। এ সময় বেশ কটি দোকানের মালামালের ক্ষতি হয়।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাস সিলিন্ডারে অতিরিক্ত গ্যাস থাকায় এ বিস্ফোরণ হয়। লাশ দু’টির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে একটি সূত্র জানায়, নিহত দম্পতির বাড়ি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী গ্রামে।

অপরাধ বিচিত্রা।১৪/০২/২০১৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here