মেনন সতর্ক থাকার পরামর্শ দিলেন নতুন বিমানমন্ত্রীকে

0
592

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। দপ্তর বদলের একদিন পর বৃহস্পতিবার তিনি বিমানমন্ত্রীকে এ ধরনের পরামর্শ দেন। রাশেদ খান মেনন জানান,

Advertisement

মন্ত্রণালয়ের সব অর্জন শেষ হয়েছে বিমানের কিছু ব্যর্থতার কারণে। সে কারণে সতর্ক থাকতে হবে সব সময়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন বর্তমান সরকারের শুরু থেকে। তাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে পাঠানো হয়েছে। তার স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন মন্ত্রী হওয়া লক্ষ্মীপুরের এমপি এ কে এম শাহজাহান কামালকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here