মেদহীন পেট বহু মানুষের স্বপ্ন। কিন্তু মেদহীন পেট পাওয়ার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, তা অনেকের পক্ষেই অসম্ভব। শরীরের বাকি অঙ্গের মেদ কমানোর থেকে কঠিন পেটের মেদ কমানো। তবে বিশেষজ্ঞদের মতে, একটা জিনিস রয়েছে যা সকালে ৮টার আগে খালি পেটে খেলে ঝরে যাবে আপনার পেটের মেদ। বলা হয় সারাদিনের সব খাবারের মধ্যে সকালের নাস্তা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ।
গবেষকরা জানিয়েছেন, এমন একটি সুপার ফুডের কথা, যা সকালে ৮টার আগে খেলে অনায়াসেই পেতে পারেন মেদহীন পেট। চিকিৎসকরা বলছেন, সকাল ৮টার আগে দুটি ডিম খান। কীভাবে খাবেন? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আধ চামচ অলিভ অয়েল দিয়ে ডিম রান্না করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, প্রোটিন, বায়োটিন রয়েছে। অনেকেরই মনে হতে পারে ডিমের কুসুম কি খাবেন নাকি খাবেন না? যাদের মনে এমন প্রশ্ন রয়েছে, তারা জেনে রাখুন, ২টি ডিমের কুসুম শরীরে কোনো ক্ষতি করবে না। অনায়াসেই খাওয়া যেতে পারে। তবে, যদি আপনার কোলেস্টেরলের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

