মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করেছে

0
637

দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিল করেছে মেডিক্যাল বোর্ড। আজ রবিবার বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনের হাতে এ প্রতিবেদন তুলে দেন মেডিক্যাল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের অধ্যাপক এম এ জলিল।

Advertisement

এর আগে গত বৃহস্পতিবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য সরকার পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে। এর প্রেক্ষিতে পরদিন শনিবার দুপুরে পুরাতন কেন্দ্রীয় কারাগারে যান গঠিত মেডিক্যাল বোর্ড। এ ব্যাপারে মেডিক্যাল বোর্ডের প্রধান গণমাধ্যমকে বলেন, আমরা গতকাল (শনিবার) খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছি। আজ সকাল ১০টা থেকে বোর্ডে ৫ সদস্য বসে দেড় ঘণ্টা পর্যালোচনা করে এ প্রতিবেদন তৈরি করেছি। তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় কী কী করণীয় তা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার চিকিৎসায় অনেক কিছুই করণীয় আছে। কোথায় চিকিৎসা হওয়া দরকার সে বিষয়েও পরামর্শ দেওয়া আছে। পাশাপাশি রোগের বর্ণনাও রয়েছে। এ বিষয়ে বিএসএমএমইউর পরিচালক ব্রি. জে. আব্দুল্লাহ আল হারুন বলেন, বোর্ডের চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার প্রতিবেদন সঠিক সময়ে আমার হাতে দিয়েছেন। প্রতিবেদনটি আজই কারা অধিদফতরে পাঠিয়ে দেব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here