মেক্সিকোতে একটি পাইপলাইনে ভয়াবহ অগ্নিকান্ড

0
525

মেক্সিকোতে একটি পাইপলাইনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৭১ জন। শুক্রবার হিদালগো প্রদেশে এ ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

Advertisement

 

হিদালগো প্রদেশের গভর্নর জানিয়েছেন, স্থানীয় কিছু লোক ‘লিক’ হওয়া জ্বালানি তেলের পাইপলাইন থেকে তেল চুরি করতে গেলে সেখানে বিস্ফোরণ ঘটে। তিনি জানান, এ ঘটনায় দগ্ধ হয়ে ২০ জন মারা গেছে; আহত হয়েছে ৭১ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, মেক্সিকোর টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, আগুনের লাল আভায় রাতের আকাশ ছেয়ে গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here