মুস্তাহাযা মহিলার সালাত আদায় করা

0
440

হযরত আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: ফাতিমা বিনতে আবী হুবাইশ নামক জৈনিকা মহিলা নবী (সা:) এর দরবারে এসে বললেন: হে আল্লাহর রাসূল, আমি তো ইন্তিহাযায় আক্রান্ত। আমি তো পাক হই না। এমতাব্স্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ (সা:) বললেন : না কারণ এ রক্ত হায়েযের নয় বরং শিরা থেকে বেরিয়ে আসা রক্ত। সুতরাং যখন তোমার হায়েযের নির্ধারিত দিনগুলো আসে তখন সে ক‘দিন নামায ছেড়ে দিবে আর হায়েযের দিনগুলো অতিবাহিত হয়ে গেলে তোমার রক্ত ধুয়ে নিবে এবং সালাত আদায় করবে।

Advertisement

[ মুস্তাহাযা: হায়েয বা নেফাসের নির্ধারিত দিনসমূহের অতিরিক্ত দিন কোন মহিলার যোনীদ্বার দিয়ে রক্ত বের হলে তাকে মুস্তাহাযা বলে। এমতাবস্থায় তাকে প্রত্যেক ওয়াক্তে উযূ করে সালাত আদায় করতে হবে, রোযার সময় হলে তা-ও রাখতে হবে।]

(তিরমিযী শরীফ: হাদিস নং: ১২৫)

(আমরা হাদিস বেশি বেশি পড়বো। হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করবো। অপরকে হাদিসের দাওয়াত পৌছে দিবো।)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here