মুশফিক ছেলেসন্তানের বাবা হলেন

0
729

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা খেলোয়াড় মুশফিকুর রহিম ছেলেসন্তানের বাবা হয়েছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে সোমবার সকাল ৯টা ২৮ মিনিটে মুশফিকের স্ত্রী জান্নাতুল কিফায়াত ছেলেসন্তানের জন্ম দেন। মুশফিকের বাবা মাহবুব হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্তান এবং তার মা দুজনই সুস্থ আছেন। পরিবারের সবাই খুব খুশি। দোয়া করবেন যেন ভালো মানুষ হয়। তিনি বলেন, তার নাতি দেখতে ছেলে মুশফিকের মতোই হয়েছে। এখনও নাম ঠিক করা হয়নি।

Advertisement

পরিবারের সবার সঙ্গে বসে মুশফিকের ছেলের নাম রাখার সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে সন্তান ভুমিষ্ঠ হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই শ্রীলংকার বিপক্ষে টেস্ট শেষ করার পরই ঢাকার উদ্দেশে বিমান ধরেন মুশফিক। ২০১৩ সালের অক্টোবরে জান্নাতুল কিফায়াত মন্ডির সঙ্গে মুশফিকের বাগদান সম্পন্ন হয়। এর পর ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here