শামীম ঃ ১৮ জুন সোমবার বিকেলে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, বিদ্যালয়টির ২০১০ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও শাহীনউদ্দিনের সঞ্জালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহফুজ আলম মাহফুজ ও বিশেষ অতিথি ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক জনাব মাসুদ রানা ও সহ সভাপতি খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জনাব আরিফুর রহমান রকি, ২০১০ ব্যাচের শাহীন, সাইফ, রিপন, মামুন, জীবন, শাওন, আনোয়ার প্রমূখ।
বক্তারা বলেন ঈদের আনন্দে সবার জীবন হোক বর্নিল, আমরা ঐক্যবদ্ধভাবে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ের সার্বিক পড়াশোনার মান্নোয়নে কাজ করে যাবো।
প্রধান অতিথি বলেন, বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। এ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্যান্য সকল বিষয়ের পাশাপাশি যেকোন অন্যায়ের প্রতিবাদ জানালে সবাই তা অল্প সময়ের মাধ্যেই এই প্রতিবাদ সবার কাছে অতি সহজেই পৌছানো যায়। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঠিক ব্যবহারের আহবান জানান এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাপারে আরো অধিক মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

