মুন্সীগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রার্থীর পোষ্টার ছিড়ল আওয়ামীলীগ ও যুবলীগ

0
939

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামীলীগ ও যুবলীগ কর্তৃক মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের প্রচার প্রচারণার পোষ্টার ছিড়ে ফেলা হয়েছে।

Advertisement

 

গতকাল শনিবার বেলা অনুমান ১২ টায় উপজেলার সিরাজদিখান বাজার, উপজেলা মোড়, গোয়ালবাড়ী মোড়ে টাঙানো শাহ মোয়াজ্জেম হোসেনের প্রচারনার পোষ্টার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান মোঃ ইকবাল হোসেন চোকদারের উপস্থিতিতে উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, সদস্য মোঃ জাহিদ শিকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এড. আবু সাঈদসহ তাদের লোকজনদের ছিড়তে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার গোয়ালবাড়ী মোড় থেকে উপজেলা মোড় পর্যন্ত টাঙানো মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রাথী শাহ মোয়াজ্জেম হোসেনের নির্বাচনী প্রচার প্রচারণার পোষ্টার ছিড়তে দেখা যায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান মোঃ ইকবাল হোসেন চোকদার, উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর, সদস্য মোঃ জাহিদ শিকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি এড. আবু সাঈদসহ তাদের লোকজনদের। এতে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরেন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। বিএনপির পোষ্টার ছেড়ার ঘটনায় উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুছ ধীরেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের লোকজন আমাদের পোষ্টার ছিড়ে ফেলেছে সে বিষয়টি কিছুক্ষন আগে আমাদের নেতাকর্মীরা আমাকে জানিয়েছে। আমাদের নির্বাচনী প্রচারণার পোষ্টার ছেড়ার কারণ হচ্ছে তারা নির্বাচনকে ঘিরে সহিংসতা সৃষ্টা করতে চায়। তাদের উস্কানিতে আমরা পা দিব না। আমরা চাই সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন। সুষ্ঠ ও নিরোপেক্ষ নির্বাচন হলে আমরা বিপুল ভোটে পাশ করবো। পোষ্টার ছেড়ার বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়রাম্যান ইকবাল হোসেন চোকদার জানান, বিএনপির পোষ্টার ছেড়ার কিছু বিচ্ছিনা ঘটনা শুনে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কে বা কারা পোষ্টারগুলো ছিড়েছে আমি গিয়ে দেখিনি। সিরাজদিখান একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে প্রত্যেক দলই স্ব-স্ব অবস্থায় থেকে মিলে মিশে নির্বাচন করি। আগামী ৩০শে ডিসেম্বর একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে সিরাজদিখানে মাটিতে। সিরাজদিখানের মাটিতে এ ধরনের কোন ঘটনা বিগত দিনে ঘটে নাই। আপনারা জানেন কিছুদিন আগে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে ঝাড়– মিছিল, তার গাড়ী ভাংচুর হয়েছে। আজকের পোষ্টার ছেড়ার ঘটনাটি তারই ধারাবাহিকতায় ঘটেছে বলে আমি মনে করি। যদি এখানে কোন পোষ্টার ছেড়ার ঘটনা ঘটে থাকে তাহলে আমি মনে করি বিএনপির কোন্দলের ধারাবাহিকতায় ছেড়া হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here