মুজিব বর্ষের অঙ্গীকার, পু’লিশ হবে জনতার

0
793

সম্প্রতি প্রথমবারের মতো দৌলতদিয়া যৌ’নপল্লীর এক যৌ’নকর্মীর জানাজা-দাফন ও কুলখানি করে প্রশংসিত হয়েছেন জানিয়েছেন রাজবাড়ীর গোয়ালন্দঘাট থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) আশিকুর রহমান। এ ছাড়াও একের পর এক ব্যতিক্রমী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পু’লিশের এ কর্মক’র্তা।

Advertisement

এবার তিনি নিজ কার্যালয়ের সামনে একটি ব্যানার টানিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন। ব্যানারে নিজেকে স্যার না ডাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোয়ালন্দঘাট থা’নার ফেসবুক আইডিতে নিজের অফিস কক্ষের দরজার সামনে টাঙানো একটি ব্যানারের ছবি পোস্ট করেন ওসি আশিকুর রহমান। যাতে লেখা রয়েছে, ‘মুজিব বর্ষের অঙ্গীকার, পু’লিশ হবে জনতার। ইহা একজন গণকর্মচারীর অফিস। যে কোনো প্রয়োজনে এ অফিসে ঢুকতে অনুমতির প্রয়োজন নেই। সরাসরি রুমে ঢুকুন। ওসি’কে স্যার বলার দরকার নাই।’

ওসি আশিকুর রহমান নিজেকে স্যার না ডাকতে অনুরোধ করে বলেন, ‘জনগণ হচ্ছেন প্রজাতন্ত্রের মালিক আর আমি প্রজাতন্ত্রের একজন কর্মচারী। তাই মালিক কর্মচারীকে স্যার বলে ডাকবেন; এটি আমা’র কাছে বেমানান মনে হয়। জনগণ আমাকে অফিসার, ভাই, বাবা, চাচা যে কোনো সম্বোধন করতে পারেন।’ ওসির এমন উদ্যাগকে ফেসবুকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন অনেকেই। শামীম শেখ নামে একজন সংবাদকর্মী মন্তব্য করেছেন, ‘খুব ভালো উদ্যোগ। এটিকে সাধুবাদ জানাই।’ মো. হোসাইন নামে একজন লিখেছেন, প্রতিটি থা’নায় এমন সাইনবোর্ড দেওয়া উচিৎ। রফিক বিশ্বা’স লিখেছেন, ‘আপনার মতো একজন পু’লিশ অফিসার প্রতি থা’নায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও বেশি উন্নতি হতো।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here