মুখ খুলেছেন নায়িকা শাবনূর

0
1542

মুখ খুলেছেন নায়িকা শাবনূর। সালমান শাহের আত্মহত্যা নিয়ে কথা বলেছেন খোলামেলাভাবেই। দেশের বাইরে অবস্থান করলেও তার সাফ কথা সালমানের সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এ নিয়ে নিজের অবস্থান তিনি আরও স্পষ্ট করতে চান। তিনি বলেছেন, অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তিই মেনে নেব। কিন্তু তার আগে এ নিয়ে গসিপিং কোনোভাবেই কাম্য নয়।

Advertisement

শাবনূর আরও জানান, তিনি ভবিষ্যতে তার অবস্থান আরও পরিষ্কার করবেন। শাবনূর বলেন, হঠাৎ করে আমার দিকে কেন কামান তাক করা হলো! তার মা (নীলা চৌধুরী) তো অনেকবারই বলেছেন, আমার ছেলের সঙ্গে শাবনূরের ভাই-বোনের সম্পর্ক। তাছাড়া সালমানের পরিবারের কেউ কখনো এ নিয়ে আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনেননি। তবে কেন আমাকে এই ইস্যুতে জড়ানো হচ্ছে? এ প্রশ্ন আমারও।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here