মুক্তিযোদ্ধারা কার্ড দেখালেই পাবলিক টয়লেট ফ্রি

0
968

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১০০ পাবলিক টয়লেট নির্মাণ করার কথা জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, ইতোমধ্যে ১১টি টয়লেট উদ্বোধন করা হয়েছে। আরো ৩০টি টয়লেট উদ্বোধন করার পথে। আর এসব টয়লেটে কার্ড দেখালে মুক্তিযোদ্ধারা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা

Advertisement

(উত্তর-দক্ষিণ) সিটি করপোরেশন আয়োজিত ঢাকার মুক্তিযোদ্ধা ও ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, জুলাই মাসে প্রজ্ঞাপন জারি করা হয়েছে মন্ত্রণালয় থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৫০০ স্কয়ার ফিটের ফ্লাটের কোনো হোল্ডিং ট্যাক্স দরকার হবে না। অনুষ্ঠানে একাধিক মুক্তিযোদ্ধা তাদের বক্তব্যে বলেন, ঢাকার রাস্তার নামকরণ যেন মুক্তিযোদ্ধাদের নামে করা হয়। এছাড়া আজিমপুর কবরস্থানে জমি সংরক্ষিত রাখা এবং গ্যাস ও বিদ্যুতের বিল মওকুফের দাবি জানান তারা। এ প্রসঙ্গে সাঈদ খোকন বলেন, জুরাইন কবরস্থাবে মুক্তিযোদ্ধাদের জন্য জমি সংরক্ষিত রয়েছে। আজিমপুরে যদি প্রয়োজন হয়, সেখানেও জমি বরাদ্দ দেওয়া হবে। গ্যাস ও বিদ্যুৎ সিটি করপোরেশনের অধিনে না। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন মেয়র।   অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ (বীর উত্তম) ১৯৭১ সালের স্মৃতিচারণ করে বলেন, জেনারেল নিয়াজী যখন আত্মসমর্পণ করেছেন, সে সময় তিনি ভুল স্বাক্ষর দেন। তখন ঘড়িতে সময় ৪টা ৩১ মিনিট। আমি প্রথমে বলি সঠিক স্বাক্ষর দিচ্ছে না। এ সময় অন্যরা দেখেন এবং তার কাছ থেকে সঠিক স্বাক্ষর নেওয়া হয়। তিনি জানান, সেই ঘড়ি এখন মুক্তিযোদ্ধা জাদুঘরে রাখা আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি। এছাড়া বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, আমীর হোসেনসহ করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here