হযরত সাদ ইবনে আবী ওয়াককাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) বলেছেন: মু‘আযযিনের আযান শুনে যে ব্যক্তি দু‘আটি পাঠ করবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। দুআটি হলো: আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এই হাদিসটি হচ্ছে হাসান ও সহীহ গরীব। লায়ছ ইবনে সা‘দ থেকে বর্ণনা পরম্পরায় হুকায়ম ইবনে আব্দুল্লাহ ইবনে কায়েস (র:) সূত্র ছাড়াও অন্য কোন সূত্রে হাদিসটি বর্ণিত আছে বলে আমরা এই জানি।
হযরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ ইরশাদ করেছেন: যে ব্যক্তি আযান শুনে দু‘আটি পাঠ করবে কিয়ামতের দিন তার জন্য শাফায়াত করা আমার ওয়াজিব হয়ে যাবে।
(তিরমিযী শরীফ- হাদিস নং-২১০,২১১।)
(আমরা বেশি বেশি হাদিস পড়বো। হাদিস অনুযায়ী অপরকে হাদিসের দাওয়াত দিবো। নিজে হাদিসের আমলগুলো মেনে চলব।)

