মীরসরাইয়ে বিদেশী মদসহ গ্রেফতার ১

0
193

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি : মীরসরাইয়ের জোরারগঞ্জ হাইওয়ে থানার অভিযানে সোনাপাহাড় এলাকা থেকে ২০ বোতল বিদেশী মদ উদ্ধার ও একটি সিএনজিসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আটক মোঃ রিপন(৩৫), হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গলী গ্রামের মোহাম্মদ আমির হোসেনের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ- পরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি চালিত অটোরিকশায় বিদেশি মদ পাচারের তথ্য পেয়ে মহাসড়কের বিভিন্ন গাড়ি তল্লাশি চালায়।

এ সময় নম্বর বিহীন একটি সিএনজি চালিত অটোরিকশার চালকের আসনের সিটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বিদেশি মদগুলো আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মদগুলো সিএনজি করে চট্টগ্রাম শহর থেকে ফেনী শহরে নিয়ে যাওয়া হচ্ছিল। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিায়াধীন বলে জানা গেছে। 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here