মীম আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার

0
843

নারায়ণগঞ্জে মীম আক্তার (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা সাড়ে ১১ টায় সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মীম সুনামগঞ্জের হলুদিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রেজাউল করিমকে (২৭)কে আটক করেছে।

Advertisement

আটক রেজাউল জামালপুর জেলার জামালউদ্দিনের ছেলে। সে পেশায় পিকআপভ্যান চালক। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দিনগত রাতের কোনো এক সময়ে মীমকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে বিশ পান করে আত্নহত্যার চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। জেলা অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, মীমকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। স্ত্রীকে হত্যা করে রেজাউল নিজে আত্নহত্যার চেষ্টা করেছে। তবে পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে রেজাউলকে আটক করেছে ও আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here