হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেছেন, আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশংকা যদি না হতো তা হলে আমি প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করতে তাদের প্রতি নির্দেশ দিতাম।
হযরত যায়েদ ইবনে খালিদ আল-জুহানী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ (সা:) কে বলতে শুনেছি, আমার উম্মতের জন্য কষ্টকর হবে এই আশংকা যদি না হতো তাহলে আমি প্রতি সালাতের সময় তাদের মিসওয়াক করার নির্দেশ দিতাম আর রাত্রের এক তৃতীয়াংশ সময় পর্যন্ত ইশার সালাত পিছিয়ে নিতাম।
মিসওয়াক করে সালাত আদায় করলে প্রতি ওয়াক্তে ৭০ গুণ ছাওয়াব পাওয়া যায়। আবার নিয়মিত মেসওয়াক করলে দাঁত পরিস্কার থাকে, দাঁতের গোড়া শক্ত থাকে। হাদিসে এসেছে বেশি বেশি করে মেসওয়াক করতে বলা হয়েছে।

