মিঞা বাজার কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
1644

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন এবং এইচ.এস. পরীক্ষা উপলক্ষে আলোচনা সভা,বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল মিঞা বাজার কলেজে অনুষ্ঠিত হয়।মিঞা বাজার কলেজ গভনিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.হারুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক,উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজালাল মজুমদার। মিঞা বাজার কলেজের অধ্যক্ষ মো.রহমতউল্লাহ বাবুল এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ঘোলপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী,গৌরী শংকর চৌধুরী কনক, উজিরপুর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মিয়া মোহাম্মদ নাছির, আ,লীগ নেতা আবু তাহের, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শহিদুর রহমার রতন,উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি  নিজাম উদ্দিন মিঞা, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়ার সহ সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান জালাল, উজিরপুর ইউপি ছাত্রলীগের সভাপতি আবুল কালাম,সাধার সম্পাদক মাহবুব সহ কলেজ ছাত্রলীগ,শিক্ষার্থী ও উজিরপুর ইউনিয়নের আওয়ামীলীগ অংঙ্গ সংগঠনের নেতাকমী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার রক্তের দামে এ দেশের স্বাধীনতা কিনেছি, বঙ্গবন্ধুর ডাকে এ দেশ স্বাধীন হয়েছে, তার কণ্যা জননেত্রী শেখ হাছিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে চলছে, নৌকা মার্কা এখন বাংলাদেশের উন্নয়নের প্রতিক। তিনি আরো বলেন শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না, বর্তমান আওয়ামীলীগ সরকার শিক্ষায় সকল প্রকার সুযোগ সুবিধা দিয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here