নরসিংদীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

0
466

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নরসিংদী স্যার ও উপজেলা নির্বাহী অফিসার, বেলাব স্যারের সা‌র্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নরসিংদী জেলা কার্যালয় কর্তৃক আজ ২৭ ফেব্রুয়া‌রি ২০২২ বেলাব উপ‌জেলায় অভিযান প‌রিচালনা করা হয়।বেলা ১:০০টা হ‌তে ৩:০০টা পর্যন্ত প‌রিচা‌লিত অভিযা‌নে ৩ প্রতিষ্ঠান‌কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বি‌ভিন্ন ধারায় মোট ২৭,০০০/- (সাতাশ হাজার টাকা) প্রশাস‌নিক জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় ও মেয়দ বিহীন ঔষধ ধ্বংস করা হয়।বেলাব থানা পু‌লিশ ও স্যানিটারি ইন্সপেক্টর জনাব আসাদুজ্জামান উপর্যুক্ত অভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন।

Advertisement

বেলাব বাজার এলাকার বায়েজিদ হোটেল এন্ড রেস্টুরেন্টকে রান্না করা খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় রেখে সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় বিক্রয়ের জন্য সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জ‌রিমানা ক‌রে ব‌র্ণিত কোমলপানীয় ধ্বংস করা হয়।

একই এলাকার জগত মিয়ার হোটেলকে নোংরা অস্বাস্থ্যকর রান্নাঘরে খাদ্যদ্রব্য উৎপাদন, রান্না করা খাবারের সাথে কাঁচা মাংস সংরক্ষণ এবং রান্না করা খাবার রাস্তার পাশে খোলা অবস্থায় রেখে সংরক্ষণ করায় ১০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে সতর্ক করা হয়।

মা ফার্মেসিকে মেয়াদ বিহীন কাটা ঔষধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জ‌রিমানা ক‌রে বর্ণিত ঔষধ ধ্বংস করা হয়।

উপ‌স্থিত ব্যিবসায়ীবৃন্দ ও ভোক্তাসাধারণ‌কে মাস্ক প‌রিধানপূর্বক স্বাস্থ্যবিধি মেনে পণ্যধ ক্রয়-‌বিক্রয় কর‌তে অনুরোধ করা হয়। পণ্যব বা সেবা ক্রয়ে প্রতা‌রিত হ‌লে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত‌রের হটলাইন নাম্বার ১৬১২১ এ অভি‌যোগ জানা‌তে অনু‌রোধ করা হয়।

জনস্বা‌র্থে এই কার্যক্রম অব্যাহত থাক‌বে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here