মা পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন মেয়েকে

0
515

এক কিশোরীকে তার নিজের মা পতিতাবৃত্তিতে বাধ্য করেছেন। শুধু মা নয়, ভাই আর স্বামীও তাকে জোর করে এই পথে নামিয়েছেন। দিনের পর দিন স্বামীর কাছে ধর্ষিত হয়েছেন এমনকি সাহায্য চাইতে গিয়ে ভাইয়ের কাছেও ধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। এমন অমানবিক ঘটনা ঘটেছে ভারতের মুম্বাই শহরে।

Advertisement

জোর করে ওই কিশোরীকে পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার মুম্বাই পুলিশ এ তথ্য জানিয়েছে।

মুম্বাই শহরের পূর্বাঞ্চলীয় মানকুর্দ শহরতলীর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২০১৮ সালের এপ্রিলে ওই কিশোরীকে জোর করে বিয়ে দেয় তার পরিবার। যদিও সে সময় ওই কিশোরী প্রাপ্তবয়স্ক ছিল না।

তিনি বলেন, ওই কিশোরীকে জোর করে যৌন সম্পর্ক করতে বাধ্য করত তার স্বামী। সে রাজি না হলে তাকে মারধরও করা হতো। এমন ঘটনা চলতে থাকলে ওই কিশোরী স্বামীর বাড়ি থেকে মানকুর্দে মায়ের বাড়িতে চলে আসে।

এর কয়েক মাস পরে ওই কিশোরীকে তার মা পতিতাবৃত্তিতে বাধ্য করেন। শনিবার রাতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন ওই কিশোরী। নিজের সঙ্গে ঘটে যাওয়া পাশবিক ঘটনার বর্ণনা দিয়েছে সে।

ওই কিশোরী জানান, তাকে টাকার জন্য ৬০ বছর বয়সী এক বৃদ্ধের সঙ্গে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। সে সময় সে তার ভাইয়ের কাছে সাহায্য চেয়েছিল।

কিন্তু সাহায্য করার বদলে সেও নিজের বোনকে ধর্ষণ করেছে। আর ওই কিশোরীকে হত্যারও হুমকি দেয়া হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে পুলিশ

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here