মা-ছেলের মৃত্যু আগুনে পুড়ে

0
808

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে মারা গেলেন মা ও ছেলে। এ ঘটনায় ওই নারীর দুই মেয়ে আহত হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা গ্রামের শীল পাড়ায়  এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মঞ্জু শীল (৩৫) ও তার ছেলে অমিত শীল (১২)। আর আহতদের মধ্যে বড় মেয়ে পূর্ণিমা শীলকে (১৭) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি রফিকুল হোসেন গণমাধ্যমকে জানান, দুই মেয়ে ও ছেলেকে নিয়ে ওই বাড়িতে থাকতেন মঞ্জু। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে আগুনে দগ্ধ হয়ে মারা যায় মঞ্জু ও তার ছেলে অমিত। তিনি বলেন, “স্থানীয় লোকজন ঘরের জানালা ভেঙে দুই মেয়েকে উদ্ধার করলেও ছোট বোন প্রতিমাকে বাঁচাতে গিয়ে পূর্ণিমার পা দগ্ধ হয়।” পুলিশ কর্মকর্তা রফিকুল জানান, ঘরটি মাটি ও কাঁচা বেড়ার। ঘরের বারান্দায় মাটির চুলায় রান্না করতেন মঞ্জু। সন্ধ্যায় পাতা দিয়ে রান্না করেছিলেন। ভুল করে তা না নেভানোয় রাতে আগুন লেগে যায়। ওসির ধারণা, আগুন ঘরের দরজায় লাগায় তারা ভেতর থেকে বের হয়ে আসতে পারেনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here