মা ও শিশু দ্বগ্ধ সিলিন্ডার বিস্ফোরণে

0
659

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা ও তার দুই শিশু সন্তান দ্বগ্ধ হয়েছেন। আজ বৃহ¯পতিবার দুপুর দেড়টার দিকে গুরুতর আহতবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের

Advertisement

বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম আজ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। দ্বগ্ধরা হলেন-মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আকতার (৩৫), মেয়ে তানজিনা আকতার (১৩) ও ছেলে তানজিব হাসান (৮)।
এসআই জহিরুল ইসলাম জানান, গরিবউল্লাহ শাহ হাউজিং সোসাইটির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় দুপুর ১ টার রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে মা ও দুই শিশু সন্তানকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসে।  এ সময় তাদের হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে। ৩ জনের মধ্যে শিশু তানজিরার অবস্থা আশংকাজনক। তার শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছেন বার্ণ ইউনিটের চিকিৎসক জাহাঙ্গীর আলম চৌধুরী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here