মা ও শিশুসহ আগুনে দগ্ধ

0
796

আগুনচট্টগ্রাম নগরের খুলশি থানার রোডে গরিবউল্লাহ শাহ আবাসিক এলাকার এক বাসায় আগুন লেগে মা ও দুই ছেলে দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিলিন্ডার লিক হয়ে ছড়ানো গ্যাস থেকে আগুন লাগে।

Advertisement

দগ্ধ মা তানজিয়া আক্তারের (৩৫) অবস্থা আশঙ্কাজনক। তাঁর শরীরের ৮০ ভাগ দগ্ধ হয়েছে। ১১ বছরের ছেলে তানজিন আক্তার ও আট বছরের ছেলে তাহসিন হাসানও দগ্ধ হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এস খালেক বলছেন, আহত মায়ের অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি জানান। পুলিশ ও ফায়ার সার্ভিসের ভাষ্য, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়ায়। বৈদ্যুতিক বাতি জ্বালানোর সময় স্পার্ক থেকে আগুন লাগে।

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here