মালদ্বীপের অর্থমন্ত্রী এবং মনিটারি অথোরিটি গভর্নরের সঙ্গে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ইসি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র সৌজন্য সাক্ষাত

0
511

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী সম্প্রতি মালদ্বীপ সফর করেন। সফরকালে মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমির এবং মালদ্বীপ মনিটারি অথোরিটি গভর্নর আলী হাশিম এর সঙ্গে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশী প্রবাসীদের ব্যাংকিং সেবা এবং ব্যাংকিং চ্যানেলে সহজে রেমিট্যান্স দেশে প্রেরণের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here