পটুয়াখালী প্রতিনিধি : এক পুলিশের কর্মকর্তার কাছে তথ্য চাইতে গিয়ে অসৌজন্য মূলক আচরনের শিকার হন স্থানীয় এক সাংবাদ কর্মী। গতকাল শনিবার (১২ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটেছে। ওই সাংবাদ কর্মীর নাম কৃষ্ণ কর্মকার, তিনি বাউফল প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। ওই পুলিশ কর্মকর্তার নাম মো. সোহেল রানা। তিনি উপজেলার কালাইয়া নৌপুলিশ ফাড়ির পরিদর্শক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, শনিবার দুপুর সোয়া দুইটার দিকে ওই সাংবাদ কর্মী তাঁর নিজস্ব মুঠোফোন থেকে কালাইয়া নৌ পুলিশ ফাড়ির অফিসিয়ালি নম্বরে ফোন দেন। অপর দিক থেকে ফোনটি রিসিভ করেন ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা। দুই জনের সঙ্গে কুশল বিনিময়ের এক পর্যায়ে তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ শিকার করছেন এ বিষয়ে বক্তব্য চাইতে গেলে তিনি বলেন, আমরা চেষ্টা করছি, গতকালকে (শুক্রবার) অভিযান হয়েছে, আজকে (শনিবার) মামলা হবে। নিষেধাজ্ঞা শুরুর পড় থেকে কতটি মামলা হয়েছে এমন তথ্য জানতে চাইলে ওই কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে বলেন, আপনি কি আমার ডিআইজি না এসপি। আপনার কাছে যে আমি তথ্য দিব।
ওই সাংবাদিক কৃষ্ণ কর্মকার বলেন, আমি পুলিশ কর্মকর্তার আচরনে বিব্রত। ভাবতে পারিনাই তিনি এমন ভাবে আমার সঙ্গে অসৌজন্য মূলক আচরন করবেন। আমি ওই পুলিশ কর্মকর্তাকে বলেছি একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনি এমন আচরন করতে পারেন না।
এ বিষয়ে বাউফল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ওহিদুজ্জামান ডিউক বলেন, বাউফল প্রেসক্লাবের একজন জেষ্ঠ সাংবাদিকের সঙ্গে একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচনের আমি প্রতিবাদ জানাই।
বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম বলেন, একজন সংবাদ কর্মী সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার কাছে তথ্য চাইতে গিয়ে এমন আচরনের মুখোমুখি হওয়া দুঃজনক। আমরা ওই কর্মকর্তার শাস্তি দাবী করছি। এ বিষয়ে কালাইয়া নৌপুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক সোহেল রানা’র কাছে জানতে চাইলে তিনি বলেন,কোন বিষয়ে জানতে চাইলে অফিসে আসেন বলে ফোন কেটে দেয়।

