মামলার মাস্টারমাইন্ডের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল : ওবায়দুল কাদের

0
616

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা রায়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সেই নারকীয় গ্রেনেড হামলায় রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ। তবে অখুশিও নয়।

Advertisement

মামলার মাস্টারমাইন্ডের ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। ওবায়দুল কাদের বলেন, মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে গেছেন, হামলায় তারেক রহমানের অনুমতি ছিল। তিনি বলেন, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তখনকার সরকার আলামত নষ্ট করে দিয়েছে। খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিলেন। কিন্তু সরকার চালাচ্ছিল হাওয়া ভবন। মামলার আসামিদের সাজা আরো বেশি হওয়া উচিত ছিল জানিয়ে তিনি বলেন, রায়ে হামলার মাস্টারমাইন্ডের সর্বোচ্চ শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত ছিল। ওবায়দুল কাদের আরো বলেন, তখনকার সরকার এফবিআইকে তদন্ত করতে দেয়নি। স্কটল্যান্ড ইয়ার্ডকেও আসতে দেয়নি। রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, তারা রায় পর্যালোচনা করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here