মানুষের কংকালসহ ২ পাচারকারীকে আটক

0
639

আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ মানুষের কংকালসহ ২ পাচারকারীকে আটক করেছে। রবিবার ভোরে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকা ওই কঙ্কাল উদ্ধার ও দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার জামগড়া গ্রামের আহেদ আলীর ছেলে আলতাফ (৩৫) ও একই এলাকার লতিফের ছেলে সহিদ (২৫)। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাসির উদ্দিন জানান, খবর আসে ফেরিঘাট দিয়ে কঙ্কাল পাচার হতে পারে। পুলিশের কয়েকটি টিম ফেরিঘাট ঘিরে রাখে। এক পর্যায়ে একটি বাস তল্লাশি করে দুটি ব্যাগে রাখা কয়েকটি কঙ্কালসহ ২ জনকে আটক করা হয়।

Advertisement

এদিকে আটক ব্যক্তিদের নিয়ে সিএনজি চালিত অটোরিকশাতে ওঠার সঙ্গেই দ্রুতগামী একটি মাইক্রোবাস ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কনস্টেবল বাশার। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই নাসির জানিয়েছেন, তারা এক হাজার টাকার বিনিময়ে বিশনন্দী ফেরিঘাট থেকে ঢাকা গুলিস্তানে কঙ্কালগুলো পৌঁছে দিতে যাচ্ছিল। এর আগে পার্সেলটি আরও কয়েক হাত বদল হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here