মানিকগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

0
646

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার উপজেলার দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমানকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম গতকাল বুধবার দুপুরে তার জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গেল বছর ১৩ নভেম্বর রোহিঙ্গা নারী মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের বেংরোয়া গ্রামের আবদুল হাইয়ের মেয়ে জান্নাত আক্তার,

Advertisement

জন্ম তারিখ ১০ জুন ২০০০ দেখিয়ে একটি নাগরিক সনদ, জন্মসনদ নিয়ে পাসপোর্ট ফরম দাখিল করতে গিয়ে আটক হন।

এ ঘটনায় ওই নারীর ভুয়া স্বামী রেজাউল করিম, পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়নকারী মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মোঃ মনোয়ার হোসাইনকে পুলিশ আটক করে।

ঘটনার দিনই মানিকগঞ্জ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মানিকগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সুপারিনটেনডেন্ট মো. মনিরুজ্জামান বাদী হয়ে একটি মামলা করেন। এতে জন্মসনদ দেওয়ায় দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, ভুয়া স্বামী রেজউল করিম ও পাসপোর্ট ফরমে স্থানীয় ব্যক্তি হিসেবে সত্যায়ন করার অপরাধে মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. মনোয়ার হোসাইনসহ চারজনকে আসামি করা হয়।

এরপর দিঘুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান হাইকোর্ট থেকে জামিনে নিয়ে  আসেন। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার আদালতে জামিন চাইলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here