মানবতার ফেরিওয়ালা ফটিক আমাদের মাঝে নেই অপূরনীয় ক্ষতি হয়ে গেল নোয়াখালীবাসীর

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 49893

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (49893, 'post_views_count', '0')

0

নোয়াখালী জেলা সমিতি ঢাকার সাবেক প্রচার সম্পাদক ও আজীবন সদস্য ও নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এর উদ্যেক্তা পরিচালক, লুৎফর রহমান ফটিক আজ ৩ জুন ২০২০ রাত আনুমানিক ৮:৩০ টায় গ্রীণলাইফ হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে না ফেরার দেশে চলে যান-ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। ফটিক নোয়াখালীর ইতিহাসে একজন ভালো সংগঠক ও নিরলস সমাজসেবক হিসেবে আজীবন নোয়াখালীবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন। অসুস্থ হবার আগেও তিনি নোয়াখালী ক্লাব ঢাকা লিঃ এর ত্রাণসামগ্রী নিয়ে ঈদের আগে নোয়াখালী সর্বশেষ সফর করেন। ২০০০ পরিবারের ত্রাণসামগ্রী নোয়াখালী জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। ঢাকায় ফিরলে ঈদের ২ দিন আগে জ্বরে আক্রান্ত হন। গত ৩০ মে ২০২০ করোনা টেস্টে পজিটিভ আসলে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েন। ৩১ মে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল হসপিটালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

ঢাকা মেডিক্যালে আইসিইউ সংকুলান না থাকায় গ্রীণলাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়। এখানে আইসিইউতে তিনদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে প্লাজমা গ্রহণকালীন সময়ে রাত আনুমানিক ৮:৩০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি ২ ছেলে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নোয়াখালীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন শোক বার্তা দিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here