মাদার তেরেসার স্বর্ণপদক পাওয়ায় নাঙ্গলকোটে সংবর্ধণা

0
2008

জামাল উদ্দিন স্বপন:
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের অশ্বদিয়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও আদর্শ ব্যবসায়ী হিসেবে চলতি বছর মাদার তেরেসা স্বর্ণপদক পাওয়ায় মো: আহছান উল্লাহকে নিজ গ্রামের যুবকদের পক্ষ থেকে ঘরোয়াভাবে সংবর্ধনা দেওয়া হয়। গত মঙ্গবার রাত ৯ টায় গ্রামের অশ্বদিয়া নুরানী মাদরাসায় অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা জামাল হোসেন সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সদস্য সাদেক হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা  হারুনুর রশীদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, সহ-সভাপতি শামছুল আলম রণি, ওয়ার্ড সভাপতি শাকিল মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রব হল ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম স্বপ্নিল, ছাত্রনেতা শোয়াইবুল ইসলাম সফু, নাঙ্গলকোট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ওবায়েদুল হক, সহসভাপতি মাসুদ রানা মাসুম, মৌকারা ইউনিয়নের সভাপতি সোহাগ, মক্রবপুর ইউনিয়নের নেতা ছায়েদ, হৃদয়, কলেজ নেতা বাবু, মোহন, শরীফ, কবি আজিম উল্যাহ হানিফ। স্বাগত বক্তব্য রাখেন-জোবায়ের হোসেন। উপস্থাপনা করেন ইমাম হোসেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here