মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গ্রামীন ব্যাংকের চন্দ্রপুর শাখার কর্মকতা নিহত

0
620

নিজস্ব প্রতিবেদক:মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, শরিয়তপুর জেলার চনদ্রপুর শাখার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার। তাদের বাড়ি পটুয়াখালীতে।প্রত্যক্ষদর্শীরা জানায়,চন্দ্রপুর শাখার  অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সাথে নিয়ে রওয়ানা দেন মনিরুল। 

Advertisement

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশু পার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিটকে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী।এ ব্যাপারে সদর থানার ওসি মো. কামরুল ইসলাম এ তথ্য জানান

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here