মাদক সেবনের সময় ছাত্রলীগ নেতা হাতেনাতে ধরা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 77838

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (77838, 'post_views_count', '0')

0

নওগাঁর বদলগাছীতে মাদক সেবনের দায়ে ছাত্রলীগ নেতাসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলেজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

Advertisement

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। এ সময় থানা পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার জিধিরপর গ্রামের মৃত শামসুল হকের ছেলে সুমন হোসেন (৩৫) এবং শ্রীকৃষ্ণপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে এবং বদলগাছী বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সাব্বির হোসেন বাপ্পি (৩২)।

খোঁজ নিয়ে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সুমন হোসেন ও সাব্বির হোসেন বাপ্পি কলেজ পাড়া এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের আটক করা হয়। পরে আটককৃতদের দুজনকেই এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং সাব্বিরের ২০০ টাকা ও সুমনের ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত সাব্বির হোসেন বাপ্পি বদলগাছী বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সহসভাপতি নিশ্চিত করে বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সুমন হোসেন।

তিনি কালবেলাকে বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে কারও তথ্যের উপর নির্ভর করে সেখানে অভিযান চালানো হয়েছে। পরে তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে।

আপনার কিছু করার আছে কিনা এমন প্রশ্নে তিনি আরও বলেন, এটা আমাদের উপজেলা ছাত্রলীগের অধীনে না। পুরোপুরি জেলা ছাত্রলীগের এখতিয়ার। তাই আমরা চাইলেও কোনো পদক্ষেপ নিতে পারব না। তবে বিষয়টি জেলা ছাত্রলীগের এক নেতাকে জানানো হয়েছে।

মাদক সেবনের দায়ে উভয়দণ্ড প্রদানের বিষয়টি অপরাধ বিচিত্রাকে নিশ্চিত করে ভ্রাম্যমাণ বিচারক আতিয়া খাতুন বলেন, আমাদের এধরনের অভিযান চলমান ও অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here