মাদক নির্ভরশীলদের প্রতি অবহেলা নয়, সহযোগিতা প্রয়োজন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 70739

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (70739, 'post_views_count', '0')

0

স্টিগমার কারনে মাদক নির্ভরশীলরা চিকিৎসা বঞ্চিত হচ্ছে ও সামাজিকভাবে বৈষম্যের শিকার হচ্ছে। এজন্য স্টিগমা কমানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শনিবার (১৭ জুন) বিকালে আগারগাঁও,লায়ন্স ভবন হুমায়ুন জহির অডিটোরিয়ামে লায়ন্স ওয়েসিস ক্লাব এর উদ্যোগে সেমিনারে এসব কথা বলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক লায়ন ইকবাল মাসুদ। এসময় তিনি ইউএনওডিসি ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নির্ধারিত থিম ‘সবার আগে মানুষ: সামাজিক বৈষম্য ও স্টিগমা কমিয়ে, দৃঢ় প্রতিরোধ গড়ুন’ শীর্ষক প্রবন্ধ উপস্থপন করেন।

Advertisement

উক্ত সেমনিারে লায়ন ডা. মাহফুজুর রহমান ভূইয়া, হাইপারটেনশন ও লায়ন সামিউল মুক্তাদী, ইয়ুথ ডেভেলপমেন্ট বক্তব্য উপস্থপন করেন।

সেমিনারে প্রবন্ধ উপস্থপনা শেষে জেলা গভর্নর লায়ন ইঞ্জি: মোহাম্মদ আবদুল ওহাব পিএমজেএফ বক্তাদের হাতে সম্মাননা স্বারক হাতে তুলে দিয়ে প্রত্যকে উপস্থাপককে সম্মানিত করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়েসিস লায়ন্স ক্লাব এর প্রাক্তন সভাপতি লায়ন এস এম সাহেদ হাসান, এমজেএফ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন জেলা ৩১৫-এ২ এর জেলা গর্ভণর লায়ন ইঞ্জি: মোহাম্মদ আব্দুল ওহাব, পিএমজেএফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য প্রাক্তন জেলা গর্ভণর লায়ন জালাল আহমেদ, এমজেএফ, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভনর্র (ইলেক্ট) লায়ন এ্যাড. মোঃ বাশির উল্লাহ,

পিএমজেএফ এবং ১ম ভাইস জেলা গর্ভণর (ইলেক্ট) লায়ন মোহাম্মাদ হানিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়েসিস লায়ন্স এর সম্মানিত ফাউন্ডার পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান পিএমজেএফ ও লায়ন লিডার, লায়ন্স ক্লাব সদস্য এবং লিও লিডার, লিও ক্লাব সদস্যবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here