মাদক নিরাময় কেন্দ্রে যুবকের রহস্যজনক মৃত্যু.!

0
754

স্টাফ রিপোর্টার : রাজধানীর মিরপুর মাজার রোডের ‘পরিবর্তন’ নামের অনুমোদন বিহীন এক মাদক নিরাময় কেন্দ্রের বাথরুম থেকে সোমবার গভীর রাতে বাবুরাজ (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়। পরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ওয়াশরুম থেকে শাহ্‌আলী থানা পুলিশ মৃতদ‌েহট‌ি উদ্ধার করে।।নিহত যুবক বাবুরাজের বাড়ি খিলক্ষেত থানার বরুয়া বাগানবাড়ি এলাকায়। অনুমোদনবিহীন ওই মাদক নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির দাবি করেন, নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন বাবুরাজ নিজ স্ত্রীর পরকীয়া প্রেমের দুঃখে গলায় গামছা পেচিয়ে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছেন।

Advertisement

তবে এব্যাপারে বাবুরাজের পারিবারিক সূত্র অভিযোগ করে জানান, পাঁচ হাজার টাকা বকেয়া বিল পরিশোধ না করায় বাবুরাজকে ওই মাদক নিরাময় কেন্দ্রে আটকে রাখা হয়েছিল। এমনকি টাকা আদায়ের নিমিত্তে তাকে মারধর করাসহ নানাভাবে ভয়ভীতিও প্রদর্শন করা হচ্ছিল। উল্লেখ্য, মাদক নিরাময় কেন্দ্র পরিবর্তন থেকে ২০১২ সালের ২ মে রায়হান রাকিব (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার হয়। রাকিবের স্বজনদেরও অভিযোগ ছিল, নির্যাতন করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করেছে কর্তৃপক্ষ। ওই ঘটনায়ও ব্যাপক তোলপাড় হয়।এদিকে নিহতের গলাতেও তিন আঙুলের ছাপ দেখা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here