এস এম আওলাদ হোসেনঃ লক্ষ্মীপুরে মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত থাকলে আওমালীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ছাড় পাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। রোববার দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণের পূর্বে এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেন, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িতদের দ্রু গ্রেফতার করুন।
আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এর সাথে জড়িত থাকলে তাদেরকে সবার আগে আইনের আওতায় নিয়ে আসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাজাহান আলী, চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার মোহাম্মদ প্রমুখ।

