মাদকের ট্রানজিট রোড ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়ক

0
690

নিজস্ব প্রতিবেদক : মাদকের চোরাচালানের স্বর্গরাজ্য পরিনত হয়েছে ঢাকার ধামরাই। ঢাকা আরিচা মহাসড়ক এখন মাদক চোরাচালানিদের প্রধান ট্রানজিট রোড হিসেবে ব্যবহ্নত হচ্ছে। এলাকার মাদক চোরাচালানি চক্রের পাশাপাশি পাশ্ববর্তী জেলার মাদক চোরাচালানি ও ব্যাবসায়ীরা এসব চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া উঠেছে। এ ছাড়া এসব চোরাচালানের ঢাকা আরিচা মহাসড়কের নিরাপত্তায় নিয়োজিত ব্যাক্তি পুলিশের কথিত সোস জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে মাদক সহ চোরাচালান প্রতিরোধে থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ সহ অন্য সংস্থাগুলো এ ধরনের অভিযোগ অস্বীকার করে জানান,চোরাচালান প্রতিরোধে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে। একাধিক সূত্রে জানাগেছে হঠাৎ করেই মহাসড়কের মাদক চোরাচালানিরা সক্রিয় হয়ে উঠেছে। চোরাচালানি সিন্ডিকেটের সঙ্গে মাদক ব্যাবসায়ীদের যোগাযোগ থাকে।

Advertisement

এসব মাদক সীমান্ত থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌরোডে পার হয়ে ঢাকা আরিচা মহাসড়কে ধামরাই দিয়ে রাজধানীর ঢাকায় পাচার হচ্ছে। প্রতিনিয়তই চোরাচালানিরা তাদের কৌশল বদলাচ্ছে। বড় বড় চোরাচালানি সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন কৌশলে চোরাই পথে মাদক নিয়ে আসে।

ব্যাগ গাড়ির সিটে,মালামাল রাখার বক্স, এমনকি ইঞ্জিন বক্স ও সিলিং এ কাজে ব্যাবহার করা হয়। পুলিশ বা অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গুলো রহস্যজনক ভাবে চোরাচালানের গডফাদারদের ধরতে বার বার ব্যাথ হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here