মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ

0
540

মেহেরপুরে মাদকসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযানে মদ, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা জব্দ করা হয়েছে। আটকদের মধ্যে ১১ জন আদালতের পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে।

Advertisement

পুলিশ সুপারের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৫ আগস্ট) দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোর পর্যন্ত জেলার সদর, গাংনী ও মুজিবনগরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক টিম অভিযান চালায়। অভিযান চলাকালে  ১৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে জিআর মামলায় পাঁচজন, সিআর মামলায় পাঁচজন, নিয়মিত মামলায় একজন আসামি রয়েছে। এ ছাড়া সদর থানা পুলিশ দুই বোতল ফেনসিডিল, ৩০ গ্রাম গাঁজা, এক লিটার চোলাই মদ, গাংনী থানা পুলিশ পাঁচ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে পাঁচ বোতল ফেনসিডিল। আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ছয়টি মামলা হয়েছে পুলিশের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে বলে সূত্র জানায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here