মাথায়, পিঠে কুপিয়ে জিহ্বা কেটে মেরেই ফেলল

0
567

মুন্সীগঞ্জ সিরাজদিখানে কুপিয়ে ও জিহ্বা কেটে স্ত্রী শাহানাজ বেগমকে (৫৫) হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনার পর থেকে স্বামী মমিনুল ইসলাম (৬০) পলাতক রয়েছেন।

Advertisement

 

বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শেখরনগর ইউনিয়নের পশ্চিম পাউশার গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এ নিয়ে এলাকায় একাধিকবার বিচার সালিশ হয়েছে। বৃহস্পতিবার রাতে স্ত্রীকে মারধর করে মুমূর্ষু অবস্থায় রেখে পালিয়ে যায় মমিনুল। শুক্রবার সকালে এ ঘটনার পরে নিহতের স্বজনরা শাহানাজ বেগমকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনি মারা যান। নিহত শাহানাজ বেগমের ভাই সুলতান মিয়া বলেন, প্রায় ৩৮ বছর আগে আমার বোনের সঙ্গে বিয়ে হয় মমিনুলের। বিয়ের পর থেকেই বোনকে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে আমার বোনকে অমানুষিকভাবে নির্যাতন করে আমার বোনের জিহ্বা কেটে ফেলে এবং মাথায় একাধিক আঘাত করে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেলে নেয়ার পথেই আমার বোন মারা যায়। শেখরনগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, একাধিকবার বিচার সালিশ করার পরও মমিনুল শুধরায়নি। তেমন কোনো কারণ ছাড়াই সব সময় স্ত্রীকে মারধর করত। সর্বশেষ মাথায়, পিঠে কুপিয়ে জিহ্বা কেটে মেরেই ফেলল। তার বিরুদ্ধে আইনের মাধ্যমে শাস্তি হোক এটাই আমরা চাই। সিরাজদিখান থানার শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম সবুজ জানান, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি ছিল। রাতে স্ত্রীকে মাথায়, পিঠে কুপিয়ে ও জিহ্বা কেটে মেরে ফেলে মমিনুল পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে আছে। তবে কী কারণে এমনভাবে মারল তা জানা যায়নি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here