মাত্র ১০০ টাকার জন্য নিজের ভাইকে গলা কেটে হত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 16996

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (16996, 'post_views_count', '0')

0

সাতক্ষীরার কলারোয়ায় পাওনা ১০০ টাকা না দেওয়ায় এক যুবককে গলা কেটে হত্যা করেছে তারই চাচাতো ভাই।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের উত্তর দিগং গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

 

নিহত যুবকের নাম রুবেল (২০)। তিনি হেলাতলা ইউনিয়নের হাসানুর রহমানের ছেলে।
নিহতের ছোট ভাই ইমামুল জানায়, রুবেল ভাইয়ের নিকট ১০০ টাকা পেতো চাচা আফসার আলীর ছেলে আবু সাইদ (২২)। শুক্রবার ওই টাকা ফেরত দেওয়ার কথা ছিলো। কিন্তু ভাই (রুবেল) সেদিন তাকে টাকা দিতে পারেনি।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, ভাই ভ্যান চালিয়ে সংসার চালাতো। শুক্রবার অসুস্থ থাকায় ভ্যান চালাতে পারেনি, সারাদিন বাড়িতে ছিলো। রাত ৮টার দিকে চাচাতো ভাই আবু সাইদ বাড়িতে আসে। এ সময় রুবেল ভাই তাকে দুই দিন পর টাকা ফেরত দেওয়ার কথা জানালে আবু সাইদ ক্ষিপ্ত হয়ে মারপিট শুরু করে।
ইমামুল বলেন, ঘটনার সময় তাদের বৃদ্ধ দাদা মালেক সরদারসহ বাড়ির সদস্যরা রুবেলকে উদ্ধার করতে গেলে আবু সাইদ তাদেরকেও মারপিট করে। এক পর্যায়ে তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে রুবেল ভাইয়ের গলায় আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে আবু সাইদ ভাইয়ের (রুবেল) গলা কেটে দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় রুবেল ভাইকে উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরাধ বিচিত্রা/১৭.০২.২০১৮

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here