মাটিরাঙ্গার ডাঃ নূর মো: টিপু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 50981

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (50981, 'post_views_count', '0')

0

অপরাধ বিচিত্রা: এখন পর্যন্ত মাটিরাঙ্গায় টিপু হত্যার জড়িতদের কেউই গ্রেপ্তার না হওয়ায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের  চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ থেকে পার্তব্যবাসীকে সঙ্গে নিয়ে  কঠিন থেকে কঠিনতর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্ছারণ করেন। প্রেসবিজ্ঞপ্তিতে ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙ্গালি উচ্ছেদের নীলনকশা হিসেবে জনাব সন্তুু লারমা ও তার দোসর প্রসীত খীসার নেতৃত্বে পরিকল্পিতভাবে ৩০ হাজার বাঙ্গালিকে খুন করা হয়েছে। শীঘ্রই এ খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা না করলে ওদের দৌরাত্ম্য আরো বেড়ে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালি শূণ্য করার পাঁয়তারা করবে। জনাব ভূঁইয়া, পাহাড়ের ঝুঁকিপূর্ন এলাকায় সেনা ক্যাম্প বৃদ্ধি সহ সকল উপজাতীয় নেতাদের কে এ সব হত্যাকান্ডের জন্য কৈফিয়ত তলব করার  দাবী জানান।

Advertisement

গত ২৪ জুলাই  ভোর আনুমানিক: ৪ ঘটিকার সময় খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার ১০ নাম্বার সাপমারা নামক এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা বাজারের ঔষধ ব্যবসায়ী ডা: নূর মোহাম্মদ টিপুকে তিনজন উপজাতি যুবক রোগী দেখার নাম করে নিজ বাড়ি থেকে  ডেকে  নিয়ে হত্যা করেছে।

প্রশাসন  এ জঘন্য হত্যাকান্ডে জড়িতদের এখন পর্যন্ত  কাউকে গ্রেপ্তার করে বিচারের আওয়তায় আনতে  ব্যর্থ হয়েছেন। পার্বত্য চট্টগ্রাম  নাগরিক পরিষদের  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া উক্ত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশাসনের এ ব্যার্থতার জন্য  ক্ষোভ প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি  আরো বলেন,পার্বত্যাঞ্চলে  জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসী  কর্তৃক কোন হত্যাকান্ডের প্রকৃত বিচার না হওয়ায় একের পর এক এমন নৃশংস হত্যাকান্ড  ঘটিয়ে যাচ্ছে ।তাহলে কি ওরা এভাবে পার পেয়ে যাবে? তাদের কেঊ কিছুই করতে পারবেনা? এটা চলতে দেয়া যায় না!  যা একজন নাগরিক হয়ে ও মেনে নিতে পারিনা । 

ভূঁইয়া আরো  বলেন , নূর মোহাম্মদ টিপুর  হত্যাকারীরাসহ পাহাড়ের বাঙ্গালি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের মানুষকে হত্যায় জড়িত সবার সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। অন্যথায় কঠিন আন্দোলনের হুঁশিয়ারী দেন তিনি।

এদিকে নূর মোহাম্মদ টিপু হত্যার বিচারের দাবিতে গত ২৪ জুলাই বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের   বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে বক্তারা হত্যাকারীদের ৪৮  ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছিলেন।

৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়ার নেতৃত্বে সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ ২৭ জুলাই ২০২০ তারিখ সকাল ১০টায় ঢাকা- খাগড়াছড়ি মহাসড়কের তবলছড়ি মুক্তিযোদ্ধা চত্বরে  টিপুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ  সমাবেশ করে।

কিন্তু অত্যন্ত  দুঃখের সাথে জানাতে হচ্ছে  যে, অদ্যাবধি কোনো আসামি গ্রেপ্তার  হয়নি।তাই  দ্রুত তম সময়ে টিপু সহ সকল হত্যাকারীকে গ্রেফতার না করলে  প্রশাসনকে হরতাল, অবরোধের মত কঠিন কর্মসূচীর হুঁশিয়ারী দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here