মাছে ফরমালিন মেশালে দুই বছরের জেল

0
1976

মাছে মানব শরীরের জন্য ক্ষতিকর ফরমালিন বা অন্য বিষাক্ত কিছু মেশালে অথবা ভেজাল করলে দুই বছরের জেলের বিধান রেখে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন-২০১৯ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

Advertisement

 

আজ সোমবার (১৮ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ সচিব জানান, ১৯৮৩ সালের অধ্যাদেশের মাধ্যমে এই সেক্টরটি এতদিন পরিচালিত হয়েছে। এটি সামরিক সরকারের সময় করা। অধ্যাদেশটি ছিল ইংরেজিতে। উচ্চ আদালতের অনুশাসন অনুযায়ী, সব অধ্যাদেশকে আইনে পরিণত করার বাধ্যবাধকতা থাকায় এটিকে আইনে পরিণত করা হয়েছে। একই সঙ্গে এটিকে বাংলা থেকে ইংরেজিতে করা হয়েছে। তিনি জানান, এ আইনে মৎস্য খাতের বিস্তারিত সংজ্ঞা দেওয়া হয়েছে। মৎস্য পণ্যে কোনো কিছুর মিশ্রণ ও ভেজাল নিষিদ্ধ করা হয়েছে। এটি অমান্য করলে দুই বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাক জরিমানা কিম্বা উভয় শাস্তির বিধান রাখা হয়েছে। এর আগে ছিল তিন মাসের দণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা। তিনি আরও জানান, মাছ আমদানির ক্ষেত্রে লাইসেন্সের প্রয়োজন হবে। এই আইনে লাইসেন্স ব্যতিরেকে মৎস্য জাতীয় প্রাণি আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here