হযরত আবূ হোরায়রা (রা:) থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন: কেউ যদি মাগরিবের পর ছয় রাকাআত (নফল) আদায় করে এবং এর মাঝে সে যদি কোন মন্দ কথা না বলে তবে তাকে বার বছর ইবাদত করার সমপরিমাণ ছাওয়াব দেওয়া হয়।
ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: আবূ হোরায়রা (রা:) বর্ণিত হাদীসটি গরীব।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৩৫)
(আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।
অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।)

