মাগরিবের পর ঘরে বসে নফল পড়া উত্তম

0
264

হযরত কাব ইবনে উজরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, হুযূর (সা:) একবার বানু আবদিল আশহার মসজিদের মাগরিবের সালাত আদায় করেন। অনন্তর লোকেরা (সেখানেই) নফল আদায় করতে দাঁড়িয়ে গেল। তখন রাসূলুল্লাহ (সা:) বললেন: এ সালাত (নফল) তোমাদের ঘরেই আদায় করা উচিত।

Advertisement

হযরত ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: এ হাদীসটি গরীব।

সহীহ রেওয়ায়াত হল সেটি যেটি ইবনে উমর (রা:) থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) তাঁর গৃহে মাগরিবের পর দুই রাকাআত সালাত আদায় করতেন।

( তিরমিযী শরীফ- হাদীস নং- ৬০৪)

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here