হযরত ইবনে উমর (রা.) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি বিশ বার লক্ষ্য করেছি যে, তিনি মাগরিবের পরের দুই রাক’আতে এবং ফজরের পূর্বের (সুন্নত) দুই রাক’আতে কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করেছেন।

