হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, আমি কতবার যে রাসূলুল্লাহ (সা:) কে পাঠ করতে শুনেছি তা গণতে পারব না, তবে আমি অসংখ্যা বার শুনেছি তিনি মাগরিবের পর দু‘রাকাআত এবং ফজরের পূর্বের দু‘ রাকাআত সুন্নতে ‘কূল ইয়া আইয়ূ হাল কাফিরূন’ এবং ‘কূল হু আল্লাহু আহাদ’ পাঠ করতেন।
এই বিষয়ে ইবনে উমর থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (র:) বলেন: ইবনে মাসউদ (রা:) বর্ণিত হাদীসটি হাসান গারীব।
(তিরমিযী শরীফ- হাদীস নং-৪৩১)
(আমরা বেশি বেশি হাদীস পড়বো। হাদীস অনুযায়ী আমল করার চেষ্টা করবো।
অপরকে হাদীসের দাওয়াত পৌছে দিবো।)

