ভয়াল ও বীভৎস কালরাত্রির স্মৃতিবাহী ২৫ শে মার্চে মাওলানা কেরামত আলী কলেজের আয়োজনে কলেজ হলরুমে গণহত্যা দিবসে, আলোচনা সভা ও কলেজের অস্থায়ী শহিদ মিনারে পুস্পার্ঘ অর্পন করা হয়। কলেজের (প্রতিষ্ঠাতা) অধ্যক্ষ, জেলা বাকশিস এর সভাপতি ও কেন্দ্রীয় বাকশিস এর সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি বারেক আলী, প্রভাষক নূর-ই-আলম, প্রভাষক উম্মে লতিফা প্রমূখ। ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে অংশ নেন রাকিবুল ইসলাম, রুবেল মিয়া, প্রীতি রায়, কামরুল ইসলাম, আসাদুজ্জামান, উর্মি রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক আহসান হাবীব রবু। বক্তাগণ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র, নিরীহ, বুদ্ধিজীবি, ছাত্র/শিক্ষক, সাংবাদিক, ইপিআর, পুলিশ বাহিনীর উপর অতর্কিত আক্রমণের তীব্র নিন্দা জানান এবং গণহত্যা দিবসটি আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জোর দাবী জানান। পরিশেষে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ## ২৫-০৩-২০১৭
বার্তা প্রেরক
আহসান হাবীব রবু
প্রভাষক
মাওলানা কেরামত আলী কলেজ
