মহেশপুরের বাকোশপোতা বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

0
685

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র ৯ মে ২০১৮ বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা বাজারে উদ্বোধন করা হয়। ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. নবী নেওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুব আলম।

Advertisement

 

ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ব্যাংকের জীবননগর শাখাপ্রধান মো. খুরশিদুল আলম, কাজীর বেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমানুল্লাহ্, বাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক ও নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম মৃধা। অনুষ্ঠানে স্থানীয় পেশাজীবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here